ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে গণভোটের প্রচারণা ও ভোটার উদ্বুদ্ধকরণে র‍্যালি ও আলোচনা সভা

ফরিদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরে গণভোটের প্রচারণা ও ভোটার উদ্বুদ্ধকরণের জন্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় ফরিদপুর জেলা প্রশাসন কার্যালয় থেকে শুরু হওয়া র‍্যালিটি শহর প্রদক্ষিণ করে।

র‍্যালির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ ও তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে, ফুটে রিকশা উদ্বোধন ও পরবর্তীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোঃ ইউনূসের ভাষণ প্রচারের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম, বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক-ছাত্রছাত্রী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

র‍্যালিটি শহরের অম্বিকা ময়দানে পৌঁছালে গণভোটের প্রচারণা ও ভোটার উদ্বুদ্ধকরণের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মিজ লামিয়া মোরশেদ (এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়), মিজ মাহবুবা ফারজানা (তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়), পুলিশ সুপার নজরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা জামায়াতের আমির মোহাম্মদ বদর উদ্দিন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর যুগ্ম সমন্বয়ক ডাক্তার বাইজিদ হোসেন।

বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। তারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণ তাদের মত প্রকাশের স্বাধীনতা কাজে লাগাতে পারবেন, যা দেশের উন্নয়নে সহায়ক হবে। গত ১৭ বছর জনগণ ভোট দিতে পারেনি, তাই এবার ভোটে সক্রিয় অংশগ্রহণ জরুরি।

বক্তারা আরও বলেন, ভোট কেন্দ্রে কোনো বিশৃঙ্খলা বা অশান্তি চলতে দেওয়া হবে না। যেখানে প্রয়োজন আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে, প্রতিটি কেন্দ্রেই সিসি ক্যামেরা থাকবে। রাজনৈতিক দলগুলো ভোটের প্রচারণায় অংশ নেওয়াকে স্বাগত জানানো হয়েছে।

বক্তারা জনগণকে মনে করিয়ে দেন যে, ক্ষমতায় থাকার জন্য কোন সরকার চিরস্থায়ীভাবে অধিকার দখল করতে পারবে না, এজন্য ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে হবে। সাধারণ মানুষের কথা শোনা ও তাদের মতামত মূল্যায়ন করা রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ।

সর্বশেষ বক্তারা জনগণকে তাদের অধিকার আদায়ে ‘হ্যাঁ’ তে ভোট দেয়ার আহ্বান জানান এবং ব্যাপক প্রচারণায় অংশগ্রহণের জন্য সবাইকে উৎসাহিত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ফরিদপুরে গণভোটের প্রচারণা ও ভোটার উদ্বুদ্ধকরণে র‍্যালি ও আলোচনা সভা

আপডেট সময় : ০৩:০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬