ঢাকা ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় গরু বোঝাই ভটভটি উল্টে ব্যবসায়ী নিহত

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 
  • আপডেট সময় : ০৩:১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে দ্রুতগতির একটি মালবাহী ট্রাকের ধাক্কায় গরু বোঝাই ভটভটি উল্টে আনোয়ার হোসেন (৪৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ভটভটির চালক ও দুটি গরু গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর পৌনে বারোটার দিকে সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের সোনারায় ইউনিয়নের বৈদ্যনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত আনোয়ার হোসেন উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোনারায় ইউনিয়নের ছাইতানতলা বাজার এলাকা থেকে দুটি গরু ভটভটিতে তুলে তারা সুন্দরগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বৈদ্যনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মালবোঝাই ট্রাক ভটভটিটিকে ধাক্কা দেয়। এতে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় ভটভটিতে থাকা আনোয়ার হোসেন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে।

সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু ইকবাল পাশা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় গরু বোঝাই ভটভটি উল্টে ব্যবসায়ী নিহত

আপডেট সময় : ০৩:১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬