ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশব্যাপী নির্যাতিত সাংবাদিকদের পাশে বিএমএসএফ

স্টাফ রিপোর্টার, বরিশাল
  • আপডেট সময় : ০৭:৫৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং সাংবাদিক সমাজের মধ্যে সৌহার্দ্য ও সহমর্মিতা জোরদার করার পাশাপাশি দেশব্যাপী নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

সাংবাদিকদের কল্যাণে দীর্ঘদিন ধরে রাষ্ট্রের কাছে ১৪ দফা দাবি জানিয়ে আসছে সংগঠনটি। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিএমএসএফ।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা, শোভাযাত্রা, সমাবেশ এবং দুই দিনব্যাপী সাংবাদিকদের মিলনমেলা সিলেটে সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন দেশের একমাত্র নিবন্ধিত সাংবাদিক সংগঠন বিএমএসএফ-এর কেন্দ্রীয় সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

সিলেট নগরীর ঐতিহ্যবাহী মুসলিম সাহিত্য সংসদ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, সংগঠক, জ্যেষ্ঠ সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

কর্মসূচির শুরুতে অংশগ্রহণকারী সাংবাদিকরা হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে একটি শোভাযাত্রা বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুসলিম সাহিত্য সংসদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ১৪ জানুয়ারি সকাল ১১টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সূচনা করা হয়।

অনুষ্ঠানে বিএমএসএফ-এর নতুন সংগীত ও ‘মিডিয়া ক্যানভাস’-এর মোড়ক উন্মোচন করা হয়। পরে নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য, আদর্শিক অবস্থান এবং আগামী দিনের কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

বিএমএসএফ-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, সহ-সভাপতি মো. মোফাজ্জেল হোসেন, হাকিম রানা, সফিকুল ইসলাম ভূঁইয়া, জাহেদ চৌধুরী, অনুষ্ঠান উদযাপন পরিচালনা কমিটির আহ্বায়ক নুরুল হুদা বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হয় সাংবাদিকদের মিলনমেলা। এতে দেশের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। প্রাণবন্ত আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও আন্তরিক আড্ডার মধ্য দিয়ে মিলনমেলা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
দেশব্যাপী নির্যাতিত সাংবাদিকদের পাশে বিএমএসএফ

আপডেট সময় : ০৭:৫৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬