ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসে যুবদলের দুই নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার

কুমিল্লা প্রতিনিধি 
  • আপডেট সময় : ০৮:৫৩:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার তিতাস উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বলরামপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এ কে এম শামীম ও কলাকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ হাবিব সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় তিতাস উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবুল খায়ের ভূইয়া (টিপু) এবং ০১ নং যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম সরকারের স্বাক্ষরে দলীয় প্যাডে স্বীকৃত আদেশে এ বহিষ্কারাদেশ জারি করা হয়।

জানা গেছে, উভয় নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে অবস্থান নিয়ে প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়ে আসছিলেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ হওয়া সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

লিখিত আদেশে বলা হয়, এ কে এম শামীম ও মোঃ হাবিব সরকারকে যুবদলের সাধারণ সদস্য পদসহ সকল দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের দীর্ঘদিন ধরে দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি আদেশে উল্লেখ করা হয়েছে।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক জানান, বহিষ্কার সংক্রান্ত আদেশের অনুলিপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, তিতাস উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে। তারা বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সাংগঠনিক শক্তি সুসংহত রাখতে এ ধরনের কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
তিতাসে যুবদলের দুই নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার

আপডেট সময় : ০৮:৫৩:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬