ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের পক্ষে চাঁদপুরে জামায়াতে ইসলামীর প্রচারণা

চাঁদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই সনদ বাস্তবায়ন ও দেশের মৌলিক সংস্কার নিশ্চিত করার দাবিতে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই গণভোটের পক্ষে জনমত গড়ে তুলতে চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় এ প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান পরিচালকের দায়িত্ব পালন করেন চাঁদপুর শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট মো. শাহজাহান খান।

প্রচারণা চলাকালে নেতৃবৃন্দ বলেন, জুলাই সনদ দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন, সুশাসন নিশ্চিতকরণ এবং জনগণের মৌলিক অধিকার সংরক্ষণের একটি সময়োপযোগী রূপরেখা। এই সনদের বাস্তবায়নের মাধ্যমে একটি জবাবদিহিমূলক ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলে তারা মন্তব্য করেন।

তারা আরও বলেন, গণভোট হচ্ছে জনগণের সরাসরি মতামত প্রকাশের একটি কার্যকর গণতান্ত্রিক পদ্ধতি। জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজন করা হলে দেশের সর্বস্তরের মানুষ সহজেই এতে অংশ নিতে পারবে এবং রাষ্ট্র সংস্কার বিষয়ে জনগণের সুস্পষ্ট রায় প্রতিফলিত হবে। এ কারণে গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য তারা সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহ-সেক্রেটারি মো. সবুজ খান, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আল আমিনসহ জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় লিফলেট বিতরণ, সংক্ষিপ্ত পথসভা এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে গণভোটের গুরুত্ব তুলে ধরা হয়।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, গণভোটের মাধ্যমে জনগণের সমর্থন পাওয়া গেলে জুলাই সনদ বাস্তবায়নের পথ আরও সুগম হবে এবং দেশ একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রব্যবস্থার দিকে এগিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গণভোটের পক্ষে চাঁদপুরে জামায়াতে ইসলামীর প্রচারণা

আপডেট সময় : ০৯:৫১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬