ঢাকা ০১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

সিলেটে বিএনপি সমর্থিত প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ

সিলেট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচনপূর্ব আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিলেট-৫ আসনে বিএনপি সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এর আগে সোমবার (১২ জানুয়ারি) জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাসুদুর রহমান তাকে এ শোকজ নোটিশ দেন।

শোকজ নোটিশে উল্লেখ করা হয়, সোমবার সন্ধ্যা ৬টার দিকে জকিগঞ্জের সোনার বাংলা সেন্টারের হলরুমে মাওলানা উবায়দুল্লাহ ফারুকের উপস্থিতিতে শতাধিক নেতাকর্মী নিয়ে নির্বাচনী প্রচারণা চালানো হয়। এ সময় দায়িত্ব পালনকালে উপস্থিত জকিগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস এবং ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তাকে ঘিরে প্রার্থীর কর্মী ও সমর্থকরা অশ্লীল স্লোগান দেন এবং ভীতি সঞ্চার করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। তবে সিদ্দিকুর রহমান পাপলু নামের এক ব্যক্তি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণ করেন বলে নোটিশে উল্লেখ করা হয়। বারবার অনুরোধ করা সত্ত্বেও অনুষ্ঠান বন্ধ না করে ভোট প্রার্থনা চালিয়ে যাওয়ায় নির্বাচনী আইন ও আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ আনা হয়।

এ প্রেক্ষিতে নির্বাচনপূর্ব অনিয়মের কারণে কেন তার প্রার্থিতা বাতিলসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ১৫ জানুয়ারি সকাল ১০টায় জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সিলেটে বিএনপি সমর্থিত প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ

আপডেট সময় : ০৮:২৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬