সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা করবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৯:২৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আগামী শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দুপুর আড়াইটায় নাগরিক শোকসভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
বিএনপি’র উদ্যোগে নাগরিক কমিটির ব্যানারে অনুষ্ঠেয় এই শোকসভায় রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। এছাড়া, অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরাও।
বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বিএনপি সাত দিনের শোক পালন করেছে। রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় তিন দিনের শোক। এর মধ্যে ছিল একদিনের সাধারণ ছুটিও।


























