সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে রেণু বিদ্যাকাননে বই বিতরণ ও ক্লাস উদ্বোধন
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:৫৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ১৩৭ বার পড়া হয়েছে

নতুন বইয়ের ঘ্রাণে কোমলমতি শিক্ষার্থীদের উল্লাসে ভরে উঠেছিল রেণু বিদ্যাকানন।
সোমবার (১২ জানুয়ারী) সকালে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার রেণু বিদ্যাকাননের ছাত্র ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রেণু বিদ্যাকাননের প্রতিষ্ঠাতা পরিচালক কবি ও সাংবাদিক সাইফুল আকন্দের সঞ্চালনায়, ফুল বাদশা মেম্বরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জনাব আবু রায়হান, রফিকুল ইসলাম ( শিক্ষক), মঞ্জুরুল ইসলাম ( শিক্ষক), ডা. পবিত্র কুমার বর্মণ, জিয়াউর রহমান ( শিক্ষক), হরুন অর রশিদ ( শিক্ষক ও সমাজসেবক), মতিউর রহমান আঃ করিম ও অত্র প্রতিষ্ঠানের সহ:শিক্ষক অন্তর সহ আরও অনেকে।


























