ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ গম আমদানিতে যুক্তরাষ্ট্রের দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত চার জুটির চার রকম প্রেম, তিন নতুন মুখের অভিষেক বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচার প্রতিরোধ কর্মকর্তা ও স্ত্রীর ব্যাংক হিসাব তলব যশোরে ভেজালমুক্ত খেজুর গুড় উৎপাদনে গাছিদের শপথ সুন্দরগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ মুখ ঢেকে কথা বলায় তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার নেতানিয়াহুকে সরাতে আরবদের জোটে আসার আহ্বান গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, ছাত্রলীগ নেতাসহ ৮১ জনের বিরুদ্ধে মামলা বেশি বেতনে চীনে চাকরির প্রলোভন, পাচারের জন্য আটকে রেখে ১২ নারীকে নির্যাতন

বরিশালে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বানারীপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদ, মহাশশ্মান কমিটি ও কেন্দ্রীয় সার্বজনিন দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক এবং পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গৌতম সমদ্দার (৫৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে বানারীপাড়া বন্দর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।

গৌতম সমদ্দার উপজেলা পুরোহিত কমিটির সভাপতি, সাবেক পৌর কাউন্সিলর এবং বানারীপাড়া বাজারের একজন সার ডিলার হিসেবেও পরিচিত।

পুলিশ জানায়, চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদারের দায়ের করা বিস্ফোরক ও ঘরপোড়া মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, মামলার তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বরিশালে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:২৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬