ঢাকা ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

মুসাব্বির হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

রাঙামাটি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সেখানে জড়ো হন। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন। তিনি বলেন, আজিজুর রহমান মুসাব্বিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল বলেন, সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না। দ্রুত আইনি ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জাসস সভাপতি কামাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন সাকু, যুগ্ম আহ্বায়ক মো. নুরুন্নবী ও আহ্বায়ক কমিটির সদস্য কাজেমুল ইসলাম হাসান। বক্তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

সমাবেশ শেষে নিহত মুসাব্বিরের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
মুসাব্বির হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় : ০৬:৪৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬