ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকার দুই সিটি করপোরেশনে বড় নিয়োগ হচ্ছে হানিফসহ চার আসামির অপরাধ কী, মৃত্যুদণ্ড ছাড়াও তাঁরা কী কী সাজা পেলেন নারীর ক্ষমতায়নে ধর্মের অপব্যাখ্যা ও পুরুষতন্ত্র এখনো বড় চ্যালেঞ্জ: জহির উদ্দিন স্বপন দেশে ৪৬ লাখের বেশি মামলা বিচারাধীন: আইনমন্ত্রী রামপুরায় দুই বাসের পাল্লাপাল্লিতে চাপা পড়ে প্রাণ গেল বৈদ্যুতিক মিস্ত্রির রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানির প্রথম চালান দেশে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু ঘিরে রহস্য গ্রোটো গুহাতেও সময় কাটিয়েছেন এই যুগল হোগলাবুনিয়া থেকে তাসভির… নিহত ছাত্রদল নেতার বাড়িতে গিয়ে বিচারের আশ্বাস দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

বাউফলে বিএনপির প্রার্থীর বাসভবনে চিহ্নিত আওয়ামী লীগ নেতা, ছবি ভাইরাল

পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম তালুকদারের বাসভবনে একটি সভায় অংশ নেওয়া বাউফল পৌর আওয়ামী লীগের ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ও সাবেক শ্রমিক লীগের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

রিয়াজ নিজের ফেসবুক অ্যাকাউন্টে একাধিক ছবি পোস্ট করে লেখেন, ‘আজ দুপুর দুই ঘটিকার সময় বাউফল উপজেলা যুবদলের বিপ্লবী সভাপতি গাজী গিয়াস ভাইয়ের সাথে এবং সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামের সাথে এবং মোঃ জুরান ভাইয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ। তাই সকলের কাছে দোয়া চাই।’

ফেসবুকে প্রকাশিত ছবিতে দেখা যায়, তিনি বিএনপি মনোনীত এমপি প্রার্থীর বাসভবনে আয়োজিত একটি বৈঠকে উপস্থিত ছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

রিয়াজুল ইসলাম রিয়াজ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। তার ফেসবুক অ্যাকাউন্টে বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েলসহ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে তোলা একাধিক ছবি রয়েছে। এছাড়া তিনি অতীতে আওয়ামী লীগের পক্ষে ভোট চাওয়ার বিভিন্ন পোস্টও দিয়েছেন।

২০২২ সালের ১৩ অক্টোবর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে রিয়াজ লিখেছিলেন, ‘১০ অক্টোবর ২০০৬ সালে ক্ষমতা দখলের জন্য বিএনপি-জামায়াতের ক্যাডাররা আওয়ামী লীগের ১২৬ জন কর্মীকে হত্যা করেছিল’, উল্লেখ করে তিনি কয়েকটি ছবি সংযুক্ত করেন।

একজন পরিচিত ও সক্রিয় আওয়ামী লীগ নেতাকে প্রকাশ্যে বিএনপি মনোনীত এমপি প্রার্থীর বাসভবনে উপস্থিত থাকতে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন এবং বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বাউফলে বিএনপির প্রার্থীর বাসভবনে চিহ্নিত আওয়ামী লীগ নেতা, ছবি ভাইরাল

আপডেট সময় : ০৬:২৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬