ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাঁড়িয়ে গেলেন পঞ্চাশোর্ধ্ব নারী, অথচ বসে থাকলেন তরুণ ও মধ্যবয়সী পুরুষেরা আরব দলগুলোর চমক, তৈরি হতে পারে নেতানিয়াহুর বিদায়ের পথ জিনস প্যান্ট ও অন্তর্বাসে পাচারের চেষ্টা, শাহজালালে মিলল ২৪ কোটি টাকার সোনা নির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ গম আমদানিতে যুক্তরাষ্ট্রের দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত চার জুটির চার রকম প্রেম, তিন নতুন মুখের অভিষেক বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচার প্রতিরোধ কর্মকর্তা ও স্ত্রীর ব্যাংক হিসাব তলব যশোরে ভেজালমুক্ত খেজুর গুড় উৎপাদনে গাছিদের শপথ সুন্দরগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ মুখ ঢেকে কথা বলায় তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার

ঝালকাঠিতে জামায়াতে যোগ দিলেন শতাধিক সনাতন ধর্মাবলম্বী

ঝালকাঠি প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪৪:০০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির সদর উপজেলায় জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন শতাধিক সনাতন ধর্মাবলম্বী।

শনিবার (১০ জানুয়ারী) রাতে কীর্ত্তিপাশা ইউনিয়নে ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের’ উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তারা দলটিতে যোগ দেন।

এ সময় জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান ও ঝালকাঠির-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

হাফিজুর রহমান বলেন, ‘শতাধিক সনাতন ধর্মাবলম্বী জামায়াতে যোগ দিয়েছে। জামায়াতে ইসলামীর প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। যার কারণে অমুসলিমরা জামায়াতে যোগ দিচ্ছে।’

একযোগে শতাধিক হিন্দু ধর্মাবলম্বী জামায়াতে ইসলামীতে যোগদান করায় জেলাব্যাপী মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

জামায়াতে যোগদানকারী কীর্ত্তিপাশা ইউনিয়নের বাসিন্দা সুজিত ঘরামী বলেন, ‘জামায়াতে ইসলামীর আদর্শ, শৃঙ্খলা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে। তাই আমরা স্বেচ্ছায় জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।’

হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তার জন্য জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে জানিয়ে জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান বলেন, ‘আমরা সকল ধর্মের মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে কাজ করবো।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ঝালকাঠিতে জামায়াতে যোগ দিলেন শতাধিক সনাতন ধর্মাবলম্বী

আপডেট সময় : ০২:৪৪:০০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬