ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

সুন্দরগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 
  • আপডেট সময় : ১১:১৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ১৭২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম এলাকায় “মানবতার সেবা স্বেচ্ছাসেবী সংগঠন”-এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৯ জানুয়ারি ২০২৬) সংগঠনের প্রধান কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ শাকিল মিয়া (ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আর এ সি)।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোঃ শাকিল মিয়া বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সেবা স্বেচ্ছাসেবী সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ জানুয়ারি প্রতিষ্ঠিত মানবতার সেবা স্বেচ্ছাসেবী সংগঠনটি হাঁটি হাঁটি পা পা করে তিন বছর অতিক্রম করেছে। একঝাঁক তরুণ ও বেকার যুবসমাজের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি দীর্ঘদিন ধরে সমাজের অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করে আসছে।

কর্মসূচিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্যবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : ১১:১৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬