ঢাকা ১২:২৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

শহীদ জিয়া ও বেগম জিয়ার দূরদর্শিতাকে অনুস্মরণ করে তারেক রহমানের নেতৃত্বে কাজ করতে হবে: খন্দকার মুক্তাদির

সিলেট ব্যুরো
  • আপডেট সময় : ০৪:৪৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, পৃথিবীর ইতিহাসে প্রথম মুসলিম দেশের নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের কল্যাণের পাশাপাশি জনগণের সেবা করার জন্য আপসহীন ছিলেন। ভোগ-বিলাশ ও আয়েশ ত্যাগ করে তিনি জনগণের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাই জনগণ তাকে রাজকীয় বিদায় দিয়েছে।

খন্দকার মুক্তাদির বলেন, শহীদ জিয়া ও বেগম জিয়ার রাজনৈতিক দূরদর্শিতা অনুসরণ করে সকলকে তারেক রহমানের নেতৃত্বে কাজ করতে হবে। অসীম ধৈর্য ও দৃঢ় মনোবল নিয়ে সংকট মোকাবিলা করে খালেদা জিয়া দেশের মানুষের পাশে ছিলেন। তার দেখানো পথ অনুসরণ করলেই দেশ এগিয়ে যাবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে এ দেশে বহুদলীয় গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার ভিত্তি দৃঢ় হয়।

তিনি শুক্রবার সিলেট মহানগর ও সদরের বিভিন্ন স্থানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। কর্মসূচির মধ্যে ছিল আখালিয়া সুরমা আবাসিক এলাকা জামে মসজিদে জুম্মার নামাজ, নগরী দরগাহগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে বিভিন্ন সমিতির সাথে মতবিনিময়, সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে দোয়া মাহফিল এবং ৯নং ওয়ার্ডের সুরমা আবাসিক এলাকায় দোয়া মাহফিল।

সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার আ ম অহিদ আহমদ, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ সিলেটের সদস্য সচিব শাহনেওয়াজ চৌধুরী, প্রফেসর ড. তোফায়েল আহমেদ, মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন, আমির হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি শাহজামান নুরুল হুদা, খাদিমনগর ইউনিয়ন চেয়ারম্যান দিলোয়ার হোসেন, শান্তিগঞ্জ সমিতি সিলেটের সভাপতি মো. কবিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
শহীদ জিয়া ও বেগম জিয়ার দূরদর্শিতাকে অনুস্মরণ করে তারেক রহমানের নেতৃত্বে কাজ করতে হবে: খন্দকার মুক্তাদির

আপডেট সময় : ০৪:৪৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬