ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

মোটরসাইকেলে এসে শিবির নেতাকে গুলি, ঘটনাস্থলেই মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইসলামী ছাত্রশিবির নেতা জামাল উদ্দিন (৩২) নিহত হয়েছেন। এ সময় গুলিতে আরও একজন আহত হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

লেলাং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেলযোগে আসা কয়েকজন দুর্বৃত্ত জামালকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে জামালের মৃত্যু হয়। হামলায় নাছির নামে অপর একজন গুলিবিদ্ধ হয়েছেন।

তিনি আরও জানান, ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে খবর দেওয়া হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হওয়ার খবর পেয়েছি।

এই রিপোর্ট লিখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
মোটরসাইকেলে এসে শিবির নেতাকে গুলি, ঘটনাস্থলেই মৃত্যু

আপডেট সময় : ১১:০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬