ভোলায় কাফনের কাপড় পড়ে বিএনপির বিক্ষোভ ও সড়ক অবরোধ
- আপডেট সময় : ০৪:৫০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

ভোলায় জেলা বিএনপি’র নেতাকর্মীরা সড়ক অবরোধ, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে নেতাকর্মীরা ধানের শীষের শ্লোগানে মুখরিত হয়ে সাদা কাফনের কাপড় পড়ে রাস্তায় শুয়ে বিভিন্ন প্রতিবাদমূলক স্লোগান দেন।
সমাবেশে অংশগ্রহণকারী নেতারা ভোলা সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীরকে ধানের শীষের চুড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করার দাবি জানান। তারা অভিযোগ করেন, যাকে জোটের প্রার্থী করা হয়েছে, গত ১৭ বছরে আন্দোলন ও সংগ্রামে তার কোনো অবদান ছিল না। এছাড়া তারা বিজেপিকে আলাদা নির্বাচন করার আহ্বান জানান এবং অন্যথায় আরও বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন।
বক্তৃতায় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. ইফতি, যুবদল নেতা নিক্সনসহ অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে মহিলা দলের নেত্রী, যুবদল, ছাত্রদল, বিএনপি ও অঙ্গসংঘঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
অপরাধ ও অপ্রতিকর ঘটনা এড়াতে সমাবেশ চলাকালীন বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। সমাবেশের পর দীর্ঘ সময় ধরে যানবাহন চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়। নেতাকর্মীরা আগামীকাল বিকাল চারটায় একই দাবীতে নতুন সমাবেশের ডাক দিয়েছেন।

















