ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে বেগম খালেদা জিয়া স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে গাইবান্ধার সুন্দরগঞ্জে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধায় উপজেলা তারাপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সকল অঙ্গ সংগঠনের আয়োজনে ইমামগঞ্জ ফাজিল মাদ্রাসা মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তারাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এইচ এম নাজমুল হুদার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রমানিক মাহমুদ।

শোকসভায় স্বাগত বক্তব্য রাখেন তারাপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাহজাহান কিবরিয়া নয়ন।

তারাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর মোহাম্মদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আলম জামান মিন্টু, শান্তিরাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম মাহফুজার রহমান লেলিন, সদস্য সচিব আসাদুজ্জামান খন্দকার মাসুদ, উপজেলা ওলামা দলের সভাপতি শহিদুল ইসলাম, মহিলা দলের নেত্রী মোছাঃ জান্নাতুল ফেরদৌসী, তারাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনিছুর রহমান, যুবদলের আহ্বায়ক মো. সাজু মিয়া, সদস্য সচিব মো. বাবু মিয়া, ছাত্র দলের সভাপতি বিপ্লব মিয়া, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, ওলামা দলের সভাপতি মো. আঃ জলিল মিয়া, তাতী দলের সভাপতি মো. রিয়াদুল হক, কৃষক দলের সভাপতি বাবু মিয়াসহ অনেকে।

পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সদস্য সচিব এটিএম জাহাঙ্গীর আলম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে বেগম খালেদা জিয়া স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

আপডেট সময় : ০৭:১৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬