ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

মহাসড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস, নিহত ২

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস উল্টে গেলে দুজন নিহত হয়েছেন এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।

 বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চান্দিনা উপজেলার তীরচর এলাকায় এ দুর্ঘটনাঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা ফেনীগামী স্টার লাইন পরিবহনের বাসটি তীরচর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি প্রথমে মহাসড়কের ডিভাইডারে আছড়ে পড়ে, পরে বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি মাইক্রোবাসে ধাক্কা দিয়ে উল্টে যায়।

নিহতরা হলেন—ফেনীর ফুলগাজী থানার উত্তর আনন্দপুর এলাকার মজিবুল হক মজুমদারের ছেলে সাইদুল হক মজুমদার (৩৪) এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চরফকিরা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে মো. আরমান হোসেন (১৬)।

স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠান। সেখানে সাতজন আহত রোগী ভর্তি হন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। দুর্ঘটনার বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
মহাসড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস, নিহত ২

আপডেট সময় : ০৮:৪২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬