ঢাকা ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

বাউফলে জামায়াতের সভায় ছাত্রদলের হামলা, আহত ৫

পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর বাউফলে জামায়াতে ইসলামীর একটি সভা চলাকালে ছাত্রদলের হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন জামায়াতে ইসলামীর যুব সংগঠনের নেতা সুজন খান (২৫), জামায়াত কর্মী রাকিব হাসান ও আব্দুল বারেক মাঝি এবং ছাত্রদলের দুই নেতা সাইদুল ইসলাম (২৩) ও জহিরুল ইসলাম সোহাগ (২২)।

প্রত্যক্ষদর্শী ও জামায়াত নেতাদের দাবি, দলীয় সাংগঠনিক সভা চলাকালে হঠাৎ ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী সেখানে এসে বাধা দেন। একপর্যায়ে ছাত্রদলের প্রায় ২৫ থেকে ৩০ জন কর্মী লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে জামায়াতের কর্মী-সমর্থকরা আহত হন।

অন্যদিকে ছাত্রদল নেতাদের অভিযোগ, একটি শিক্ষা প্রতিষ্ঠানে অনুমতি ছাড়াই রাজনৈতিক কর্মসূচি আয়োজন করা হয়েছে, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এ বিষয়ে জানতে চাইলে জামায়াত কর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ছাত্রদলের দুই নেতা আহত হন।

ঘটনার সময় ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, সভা চলাকালে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

এ বিষয়ে বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে বিভিন্ন মাধ্যমে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বাউফলে জামায়াতের সভায় ছাত্রদলের হামলা, আহত ৫

আপডেট সময় : ০২:৪০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬