ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আটক

কুড়িগ্রাম প্রতিনিধি 
  • আপডেট সময় : ০৫:১৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাধু উপায়ে নকল সংগ্রহের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ ছয়জনকে ডিভাইসসহ আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে নাগেশ্বরী উপজেলার একটি পরীক্ষা কেন্দ্রের পাশের বাসা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তি মিনারুল ইসলাম নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়কও বলে জানা গেছে। এছাড়া তিনি আসন্ন বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। অন্য পাঁচজনের নাম এখনো জানা যায়নি।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহিল জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরীক্ষা কেন্দ্রের পাশের বাসা থেকে অসাধু উপায়ে উত্তরপত্র সংগ্রহের সময় ডিভাইসসহ ছয়জনকে আটক করা হয়েছে। অভিযান এখনও চলমান রয়েছে। পরে বিস্তারিত তথ্য জানানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওসি আরও জানান, ঘটনার পর পরীক্ষা কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বা বিভ্রান্তি যাতে না ছড়ায়, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

এ ঘটনায় স্থানীয় ও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তি বা দলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আটক

আপডেট সময় : ০৫:১৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬