রামগঞ্জে আগুনে পুড়ে শিশুর মৃত্যু: পুড়ে গেছে ৩ টি বসতঘর
- আপডেট সময় : ০৭:৩৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রামগঞ্জে অগ্নিকাণ্ডে আয়াত নামের ৪ মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে রামগঞ্জ পৌর এলাকার ৭নং ওয়ার্ডের নরিমপুর গ্রামের ইয়াসিন মজুমদার বাড়ীর দুলাল মিকারের ঘরে এ দূর্ঘটনা ঘটে।
খবর পেয়ে রামগঞ্জ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ে আনার আগেই তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। শিশু আয়াত দুলাল মিকার ও ফরান বেগমের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের খাবার শেষ করে দুলালের মিকারের স্ত্রী ফরানী বেগম রোদে শুকাতে দেয়া জামা কাপড় আনতে বাহিরে যান। ঘরে ফিরে দেখেন পুরো ঘরে আগুন জ্বলছে।
পরবর্তীতে গ্যাস সিলেন্ডার বিষ্পোরিত হয়ে পাশবর্তী মোঃ শহীদ উল্লাহ, সিরাজ মিয়া ও সবুজের ঘরে আগুল লেগে পুড়ে সকল কিছু ছাই হয়ে যায়। ঘরের ভিতরে ঘুমিয়ে থাকা শিশু আয়াত (৪মাস) আগুনে পুড়ে মারা যায়। শিশু আয়াত।
ঘটনার পর রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম ঘটনাস্থল পরিদর্শন করে নগদ ১০ হাজার টাকা অর্থ প্রদান করেন। এছাড়া রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও এনসিপি নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন কধরেন।
রামগঞ্জ ফায়ার স্টেশন লিডার মোঃ রেজাউল করীম জানান আমরা ধারনা করছি বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমান নিরূপন করা হচ্ছে। আগুনে পুড়ে আয়াত নামের এক শিশুর মৃত্যুর ঘটনায় লাশ উদ্ধার করা হয়েছে।
























