ঢাকা ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

রাজশাহীতে ‘ভোটের গাড়ি’ প্রচার কার্যক্রম শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের মধ্যে জনসচেতনতা সৃষ্টি এবং ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে রাজশাহীতে শুরু হয়েছে ‘ভোটের গাড়ি’ প্রচার কার্যক্রম।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় নগরীর সিএন্ডবি মোড়ে এ প্রচার কার্যক্রমের উদ্বোধন করা হয়। ‘দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্যকে সামনে রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ভ্রাম্যমাণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

আয়োজকরা জানান, গত ২২ ডিসেম্বর থেকে শুরু হওয়া ‘ভোটের গাড়ি’ প্রচার কার্যক্রম আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় পরিচালিত হবে।

প্রচার কার্যক্রমের অংশ হিসেবে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন ও ব্যান্ড সংগীত পরিবেশন করা হয়। চলচ্চিত্র প্রদর্শনীতে প্রধান উপদেষ্টার বক্তব্যের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, আবরার ফাহাদ হত্যা, প্রবাসীদের ভোটাধিকার, গণভোটের মাধ্যমে সংস্কার এবং আঞ্চলিক ভাষায় নির্মিত গান উপস্থাপন করা হয়। এছাড়া সাধারণ জনগণের মতামত সংগ্রহ ও মত প্রকাশের জন্য একটি স্বাক্ষর বোর্ড উন্মুক্ত রাখা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী ও উপপরিচালক নাফেয়ালা নাসরিন।

আয়োজকরা আরও জানান, ‘ভোটের গাড়ি’ জেলার বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করবে এবং একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য তুলে ধরবে।

প্রচণ্ড শীত উপেক্ষা করে বিপুল সংখ্যক মানুষ এ প্রচার কার্যক্রম উপভোগ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
রাজশাহীতে ‘ভোটের গাড়ি’ প্রচার কার্যক্রম শুরু

আপডেট সময় : ০৭:০৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬