ঢাকা ০১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

নওগাঁয় জেঁকে বসেছে শীত, দুর্ভোগে নিম্নআয়ের মানুষ

নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁ জেলায় দিন দিন তীব্র আকার ধারণ করছে শীত। ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। শীতবস্ত্রের অভাবে অনেকেই কষ্টে দিন পার করছেন।

বদলগাছি আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার নওগাঁ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে শীতের প্রকোপও বেড়েছে।

প্রচণ্ড শীত ও গরম পোশাকের সংকটে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে শিশু ও বয়স্করা। অনেক দরিদ্র পরিবারে পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় ছোট শিশুদের নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন অভিভাবকরা। খোলা জায়গায় কাজ করা শ্রমজীবী মানুষদের অবস্থাও নাজুক।

এদিকে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। নওগাঁ সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিনই সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের ভিড় দেখা যাচ্ছে। চিকিৎসকরা জানান, শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি।

স্থানীয়দের দাবি, দ্রুত পর্যাপ্ত শীতবস্ত্র বিতরণসহ দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো জরুরি। তা না হলে তীব্র শীতে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
নওগাঁয় জেঁকে বসেছে শীত, দুর্ভোগে নিম্নআয়ের মানুষ

আপডেট সময় : ০৯:৪২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬