চারটি সংগঠন একীভূত করে আগৈলঝাড়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
- আপডেট সময় : ০৯:৪৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয় চারটি সাংবাদিক সংগঠন একত্রিত করে ঐক্যবদ্ধ আগৈলঝাড়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২৬ সালের জন্য গঠিত এই নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মো. মাহাবুবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এসএম ওমর আলী সানি।
কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মাসুম হাওলাদার ও মো. সাইফুল মৃধা। যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মৃদুল দাস, তথ্য ও প্রচার সম্পাদক মো. তাসদিত হায়দার সাজিদ, দপ্তর সম্পাদক পলাশ দত্ত। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সরদার হারুন রানা, কেএম আজাদ রহমান ও সৈকত বাড়ৈ।
এছাড়া সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সাইফুল ইসলাম, মো. শামীমুল ইসলাম, অপূর্ব লাল সরকার, মো. মনিরুজ্জামান, রিপন বিশ্বাস, বরুন বাড়ৈ, স্বপন দাস, আহাদ তালুকদার, সাকিব খান, মো. জহিরুল ইসলাম, মাহমুদ হোসেন মোল্লা, মো. আকতারুজ্জামান, মো. শহিদুল ইসলাম বেপারী, মলয় বিশ্বাস, আমির হামজা, বিকাশ চন্দ্র রায়, বিপ্লব গাইন ও মো. ইদ্রিস খান।
উল্লেখ্য, আগৈলঝাড়া প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও উপজেলা রিপোর্টার্স ইউনিটি বিলুপ্ত ঘোষণা করে এই নতুন ঐক্যবদ্ধ কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে আগৈলঝাড়ায় সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পেশাগত কার্যক্রম আরও সুসংহত হবে।

















