ঢাকা ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

সাদুল্লাপুরের জামুডাঙ্গা মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন সাংবাদিক পলাশ

গাইবান্ধা প্রতিনিধি 
  • আপডেট সময় : ১২:২১:১১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামুডাঙ্গা আদর্শ দ্বিমুখী দাখিল মাদ্রাসা পরিচালনার জন্য গঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন যমুনা টেলিভিশনের সাংবাদিক জিল্লুর রহমান মন্ডল পলাশ।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মাদ্রাসার সুপার মো. আব্দুস সাত্তার আকন্দ।

এর আগে গত ২৩ ডিসেম্বর মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। প্রজ্ঞাপনে পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য সভাপতি মনোনয়নসহ চার সদস্যের এডহক কমিটি অনুমোদন পায়।

জিল্লুর রহমান মন্ডল পলাশ যমুনা টেলিভিশনের পাশাপাশি অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন-এর গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলার জামুডাঙ্গা গ্রামের বাসিন্দা।

চার সদস্যবিশিষ্ট এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন—মাদ্রাসার প্রধান (সুপার) মো. আব্দুস সাত্তার আকন্দ (সদস্য সচিব), অভিভাবক সদস্য মো. সাইদুর রহমান এবং সাধারণ শিক্ষক সদস্য মো. আবুল কালাম আজাদ মন্ডল।

মাদ্রাসার সুপার মো. আব্দুস সাত্তার আকন্দ বলেন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রবিধানমালা অনুযায়ী স্নাতক পাশ ও সৎ যোগ্য ব্যক্তি হিসেবে সাংবাদিক জিল্লুর রহমান পলাশকে সভাপতি মনোনীত করা হয়েছে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি নানা দিক থেকে উন্নয়নবঞ্চিত ছিল। আমি বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে শিক্ষার মানোন্নয়নসহ মাদ্রাসার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

সভাপতি মনোনীত হওয়ায় প্রতিক্রিয়ায় সাংবাদিক জিল্লুর রহমান পলাশ বলেন, মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত ছিল। শিক্ষার মানোন্নয়ন, সন্তোষজনক ফলাফল নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানের অবকাঠামোসহ সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ১৯৯২ সালে সাদুল্লাপুর উপজেলার ৩ নং দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা গ্রামে জামুডাঙ্গা আদর্শ দ্বিমুখী দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। এবতেদায়ী ও দাখিল পর্যায়ের মাদ্রাসাটি ২০০৪ সালে এমপিওভুক্ত হয়। প্রতিষ্ঠালগ্নে তৎকালীন ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকি ও শিক্ষানুরাগী আইনজীবী মো. জহুরুল ইসলাম মন্ডল (তোতা মিয়া) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। এবার প্রথমবারের মতো সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন তাঁর ছেলে সাংবাদিক জিল্লুর রহমান পলাশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সাদুল্লাপুরের জামুডাঙ্গা মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন সাংবাদিক পলাশ

আপডেট সময় : ১২:২১:১১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬