ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

সরিষাবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ

জামালপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি- প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্যে জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাসনিমুজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগীদের মধ্য থেকে বাছাই করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মো. রায়হানুল ইসলাম, কুইজ প্রতিযোগিতায় ফারদিন আল নাহিয়াম পুরস্কার লাভ করেন। প্রদর্শনী ক্যাটাগরিতে একমি ল্যাবরেটরিজ ও এসিআই অ্যানিম্যাল হেলথ পুরস্কৃত হয়।

বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার পান মো. লিটন মিয়া, মো. আব্দুল হাই ও নাসরিন আক্তার। প্রাণিসম্পদ প্রযুক্তি ক্যাটাগরিতে মো. রাশেদুল ইসলাম (রঞ্জু মন্ডল হ্যাচারি), পোলট্রি ক্যাটাগরিতে মো. সাইদুজ্জামান সেলিম, ছাগল-ভেড়া-দুম্বা ক্যাটাগরিতে মামুনুর রশিদ ফকির প্রথম স্থান অর্জন করেন। বাছুর ক্যাটাগরিতে সালমা আক্তার ও সুজাত আলী এবং ডেইরি ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পান রহুল আমিন সেলিম।

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভেটেরিনারি সার্জন ডা. সুলতান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সরিষাবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৭:১৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬