ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

লক্ষ্মীপুরে মাটিবাহী গাড়ির চাপায় কিশোর নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুরে মাটি কাটার কাজ করার সময় মাটিবাহী একটি পিকআপ ভ্যানের চাপায় ফাহিম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের উত্তর নুরুল্লাহপুর গ্রামের কাজিরডগি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম একই ইউনিয়নের নুরুল্লাহপুর গ্রামের দুলা হাজি বাড়ির বাসিন্দা কামাল হোসেনের ছেলে। জীবিকার তাগিদে সে মাটি কাটার শ্রমিক হিসেবে কাজ করছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফাহিম ঘটনাস্থলে মাটি কাটার কাজে ব্যস্ত ছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি মাটিবাহী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পর চালক পিকআপ ভ্যানটি ফেলে রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।

দাসেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
লক্ষ্মীপুরে মাটিবাহী গাড়ির চাপায় কিশোর নিহত

আপডেট সময় : ০৭:২৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬