ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

লালমনিরহাট

বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লেসহ একজন আটক

লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩৮:২০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাট সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (১৫ বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়েছে। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৫ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে গত ৪ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুলাঘাট বিশেষ ক্যাম্পের চেকপোস্টে একটি ইজিবাইক সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ইজিবাইকের ভেতর থেকে ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে ১ হাজার ৪৮টি উদ্ধার করা হয়।

এ ঘটনায় ইজিবাইকে যাত্রী সেজে থাকা মো. সোহাগ হোসেন (২৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার কবির মামুদ গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মোবাইল ফোনের ডিসপ্লেগুলোর আনুমানিক সিজার মূল্য ২২ লাখ ৮০০ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত মালামালসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, পণ্য চোরাচালান জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। এতে দেশীয় বাজারে ভারসাম্য নষ্ট হয় এবং সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়। এ ধরনের অপরাধ দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
লালমনিরহাট

বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লেসহ একজন আটক

আপডেট সময় : ০৬:৩৮:২০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬