ঢাকা ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

বাগমারায় পলিথিন পরিহার ও পাটজাত মোড়ক ব্যবহারে লিফলেট বিতরণ

রাজশাহী প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘পলিথিনের ব্যবহার পরিহার করি, পাটপণ্যের বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাগমারা উপজেলায় পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে সচেতনতামূলক কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজারে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় বাজারের বিভিন্ন চালের আড়ত, পেঁয়াজ ও রসুনের আড়তে ব্যবসায়ীদের মাঝে পাটজাত মোড়কের ব্যবহার বিষয়ে লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে পাটজাত মোড়ক ব্যবহার না করায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ অনুযায়ী চারটি দোকানের মালিককে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা। এ সময় উপস্থিত ছিলেন পাট অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক নাদিম আক্তার। আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে বাগমারা থানার পুলিশ সদস্যরা।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা বলেন, পরিবেশ সুরক্ষা ও দেশীয় পাটশিল্পকে উৎসাহিত করতে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বাগমারায় পলিথিন পরিহার ও পাটজাত মোড়ক ব্যবহারে লিফলেট বিতরণ

আপডেট সময় : ১১:২৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬