ঢাকা ০১:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

ডিমলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নে পুকুরে ডুবে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মোয়াম্মার হোসাইন (১৮ মাস)। সে পূর্ব ছাতনাই ইউনিয়নের বাসিন্দা দেওলোয়ার হোসাইনের একমাত্র সন্তান।

স্থানীয় সূত্র জানায়, সকালে পরিবারের অজান্তে শিশুটি বাড়ির সামনে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে পাশের পুকুরে পড়ে যায়। কিছু সময় পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তান হারিয়ে বাবা-মা ও স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এমন দুর্ঘটনা এড়াতে শিশুদের প্রতি আরও সতর্ক নজরদারির প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ডিমলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৬:৫০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬