ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যবয়সী নারীর ব্যথা, কারণ কি মেনোপজ জেলে-কন্যা লিকার হাতে জাতীয় ব্যাডমিন্টনের শিরোপা, কাঁদলেন মা-মেয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন, সময় একই আছে এমবাপ্পে ও রিয়াল মাদ্রিদের ক্ষমাপ্রার্থনায়ও মন গলছে না চীনের রাতে বাড়ি ফেরার পথে হামলা, সকালে কাশবনে মেয়ের লাশ, দুপুরে বাবার মৃত্যু ‘এক সপ্তাহ ধরে বেচাবিক্রি নেই, কিস্তির টাকা কেমনে দেব’ জামায়াত থেকে আলাদা পরিচয় ধরে রাখতে চায় এনসিপি, লংমার্চে উপস্থিতি নিয়ে ভিন্ন চিন্তা দলটির পাকিস্তান সরকার ইমরান খানকে হত্যার চেষ্টা করছে: ছেলে সুলাইমানের অভিযোগ এবার এনসিটিবির সদস্যসহ চার কর্মকর্তাকে বদলি মাতৃত্ব, ওজন, কাজ আর ব্যক্তিগত জীবন নিয়ে ভোগের প্রচ্ছদ প্রতিবেদনে যা বললেন ক্যাটরিনা

গোলামী নয়, আজাদীর জোট বেছে নিয়েছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৫৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১১ দলীয় জোট বাংলাদেশের সব অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরাধীনতা থেকে মুক্ত করার লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকা-৮ আসনের জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (৫ জানুয়ারি) সকাল পৌনে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আজাদী পদযাত্রার পূর্বে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আমাদের সামনে দুটি পথ ছিল—আজাদীর জোট এবং গোলামীর জোট। যেখানে দেশের সংস্কৃতি, অর্থনীতি ও রাজনীতি পরাধীন, সেখানে আমরা দেখেছি লুটতরাজের চক্র চলছে, টাকা বিদেশে পাচার হচ্ছে, জনগণের সঙ্গে অন্যায় হচ্ছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামীর নির্বাচনে আমরা আজাদীর পক্ষে যাব। আমাদের ১১ দলীয় জোট দেশের স্বাধীনতার লড়াই চালিয়ে যাবে ইনশা আল্লাহ।

তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত করা এবং হাদির শুরু করা আজাদীর লড়াই সম্পন্ন করা এখন আমাদের প্রধান কর্তব্য। ওসমান হাদির কবর জিয়ারতের পর তার আকাঙ্ক্ষা ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আজাদী যাত্রা নতুনভাবে শুরু করা হয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী সংশ্লিষ্ট এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম বা দখলদারিত্ব হলে জনগণকে প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানান। আজাদী পদযাত্রার সময় ২১ জানুয়ারির আগে কোনো প্রতীক বা ভোট চাওয়ার কার্যক্রম থাকবে না; আচরণবিধি প্রত্যাহারের পর প্রচারণা নিয়ম মেনে চালানো হবে।

সংবাদ সম্মেলনে প্রশাসনকে দলীয় দাসত্ব থেকে বেরিয়ে জনগণের পক্ষে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গোলামী নয়, আজাদীর জোট বেছে নিয়েছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় : ০৫:৫৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬