ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাল্যবিবাহ ও সাইবার বুলিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন বন্ধুরা পিরোজপুরে মানিক পশারীর সঙ্গে কী ঘটেছিল জানতে কমিটি গঠন করেছে মন্ত্রণালয় যৌন আবেদননির্ভর উপস্থাপনা ঠেকাতে না পেরে জাহ্নবীর আফসোস নাহিদ রানার মধ্যে সুপারস্টার হওয়ার সম্ভাবনা দেখেন বিশপ ইনানী সৈকতে গোসলে নেমেছিল ১৬ শিক্ষার্থী, ভেসে গিয়ে প্রাণ গেল একজনের তিনটি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীর কাছে চিঠি অ্যামনেস্টির চড়া সুদে ঋণ, অন্যের সহায়তা, জমি বিক্রির টাকায় চিকিৎসা জলবায়ু অর্থায়ন প্রয়োজনের তুলনায় সামান্য ভারী পাথর ওঠানোর কার্যকর সরল যন্ত্র লিভার ইন্ডিয়া জোটের রামলীলা ময়দানের সমাবেশের প্রতি সমর্থন জানাল সিজেপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদী হাসানের জামিন

হবিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৫৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণঅভ্যুত্থানের সময় হবিগঞ্জের বানিয়াচং থানায় আগুন দেওয়ার বক্তব্য দেওয়ার অভিযোগে গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদী হাসান জামিন পেয়েছেন।

 রোববার (৪ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে তার জামিন শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।

মাহাদী হাসানের আইনজীবী এম এ মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ৮টার দিকে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ তাকে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট-৩ আবদুল মান্নানের আদালতে হাজির করে। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয়।

এদিকে মাহাদীর মুক্তির দাবিতে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

এর আগে শনিবার (৩ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে হবিগঞ্জ শহরের শাস্তোনগর এলাকা থেকে মাহাদী হাসানকে আটক করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। পরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় নেওয়া হয়। গ্রেফতারের প্রতিবাদে সংগঠনটির নেতাকর্মীরা রাতভর থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মাহাদীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার শায়েস্তাগঞ্জ থানায় আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নয়নকে ছাড়িয়ে আনতে গিয়ে মাহাদী থানার ওসির সঙ্গে উত্তেজিত কথাবার্তায় জড়ান। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সংগঠনের পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত শোকজ চিঠিটি শনিবার সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদী হাসানের জামিন

আপডেট সময় : ০৫:৫৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬