ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাহিদ রানার মধ্যে সুপারস্টার হওয়ার সম্ভাবনা দেখেন বিশপ ইনানী সৈকতে গোসলে নেমেছিল ১৬ শিক্ষার্থী, ভেসে গিয়ে প্রাণ গেল একজনের তিনটি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীর কাছে চিঠি অ্যামনেস্টির চড়া সুদে ঋণ, অন্যের সহায়তা, জমি বিক্রির টাকায় চিকিৎসা জলবায়ু অর্থায়ন প্রয়োজনের তুলনায় সামান্য ভারী পাথর ওঠানোর কার্যকর সরল যন্ত্র লিভার ইন্ডিয়া জোটের রামলীলা ময়দানের সমাবেশের প্রতি সমর্থন জানাল সিজেপি মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড বিধান পরিষদ নির্বাচন বিজেপি ও কংগ্রেসকে চিন্তায় ফেলে দিল কাইলি জেনারের কোকেট গ্ল্যাম: বার্বির মতো মায়াবী এই ট্রেন্ডি মেকআপ লুক তৈরি করবেন যেভাবে

আগামীর নির্বাচন দেশ ও সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নিপুন রায়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:১৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামীর জাতীয় সংসদ নির্বাচন দেশ ও সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুন রায় চৌধুরী।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে জিনজিরা ইউনিয়ন ঈদগা মাঠে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিপুন রায় চৌধুরী বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র আজ নানা চক্রান্তের মুখে পড়েছে। দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্র রক্ষার লড়াইয়ে বিএনপির নেতাকর্মীদের জনগণের পাশে থেকে কাজ করতে হবে।

তিনি বলেন, মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, ন্যায্য দাবি ও অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত থাকাই নেতাকর্মীদের দায়িত্ব। গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক হিসেবে ধানের শীষকে বিজয়ী করতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর সঞ্চালনায় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি শাহ নেওয়াজ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি আলী হোসেন আলী, ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন বাবুল, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মিলাদ ও দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
আগামীর নির্বাচন দেশ ও সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নিপুন রায়

আপডেট সময় : ১২:১৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬