ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর মিশিগানে আগের দিন ওবামা, পরদিন ট্রাম্প সুন্দরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট বাংলাদেশের শিক্ষক থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী, আমার অভিজ্ঞতা পাখি তো আকাশেই সুন্দর রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, তিনজন নিহত মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

কারমাইকেল কলেজে আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা

ক্যাম্পাস প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী, নিপীড়নবিরোধী দিবস ও আধিপত্যবিরোধী চেতনা স্মরণে রংপুরের কারমাইকেল কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কারমাইকেল কলেজ শাখার উদ্যোগে কলেজের প্রশাসনিক ভবনসংলগ্ন ভাস্কর্যের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবুল হোসেন মন্ডল ও উপাধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া রংপুর মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি মো. সাজ্জাদ হোসেন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাকিব মুরাদ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কারমাইকেল কলেজ ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মাহমুদুল হক মাসুম।

সভায় বক্তারা শহীদ আবরার ফাহাদের স্মৃতি ও তাঁর শাহাদাতের প্রেক্ষাপট তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, ক্যাম্পাসে নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তরুণ প্রজন্মের দায়িত্ব নিয়ে আলোচনা করেন।

রংপুর মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি মো. সাজ্জাদ হোসেন বলেন, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ন্যায়বোধ, মানবিকতা, দায়িত্বশীলতা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। একই সঙ্গে ক্যাম্পাসে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও মতপ্রকাশের স্বাধীনতার পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আলোচনা সভা শেষে শহীদ আবরার ফাহাদসহ বিভিন্ন সময়ে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় তাঁদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

উল্লেখ্য, ২০১৯ সালের ৭ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ নিহত হন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ২০২১ সালে বিচারিক আদালত ২০ আসামিকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরবর্তীতে হাইকোর্ট ওই রায় বহাল রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
কারমাইকেল কলেজে আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা

আপডেট সময় : ১২:২৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬