ঢাকা ০২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

চন্ডিপুর ইউনিয়ন

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী আশানুর রহমান আকন্দ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৩৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ১৬৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৪নং চন্ডিপুর ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আশানুর রহমান আকন্দ।

তিনি মরহুম মহিউদ্দিন আকন্দের সুযোগ্য নাতি। দীর্ঘদিন ধরে ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। স্থানীয়ভাবে একজন ন্যায়পরায়ণ, মানবিক ও জনবান্ধব ব্যক্তি হিসেবেও তিনি পরিচিতি লাভ করেছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সংযম, সহমর্মিতা ও মহান আল্লাহর প্রতি আনুগত্যের এক মহিমান্বিত শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ.)-এর কোরবানির আদর্শ আমাদের জীবনে সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগায়।’

তিনি আরও বলেন, ‘ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের সব শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করতে পারে। ধনী-গরিব ভেদাভেদ ভুলে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক এবারের ঈদের অঙ্গীকার।’

আশানুর রহমান আকন্দ বলেন, ‘আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ইউনিয়নের উন্নয়ন, শান্তি ও মানুষের কল্যাণে কাজ করার ইচ্ছা থেকেই চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জনগণের দোয়া, আশীর্বাদ ও সমর্থন পেলে একটি স্বচ্ছ, জনবান্ধব ও উন্নয়নমুখী ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবো, ইনশাআল্লাহ।’

তিনি চন্ডিপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, যুবসমাজের অগ্রগতি, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তিনি ইউনিয়নবাসীর সুখ-দুঃখে সবসময় পাশে থাকার অঙ্গীকারও করেন।

পরিশেষে তিনি ১৪নং চন্ডিপুর ইউনিয়নবাসীসহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে সবাইকে জানান আন্তরিক ‘ঈদ মোবারক’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
চন্ডিপুর ইউনিয়ন

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী আশানুর রহমান আকন্দ

আপডেট সময় : ০২:৩৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬