ঢাকা ০১:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

৮ বিভাগে কালবৈশাখী ও শিলাবৃষ্টির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বিভিন্ন স্থানে কয়েকদিনের টানা বৃষ্টিপাতে তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি ফিরেছে জনজীবনে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং তাপমাত্রাও নেমে এসেছে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে এর মধ্যেই দেশের আট বিভাগে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার অধিক বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাতের পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়। এ ছাড়া একই সময়ে নোয়াখালীর হাতিয়ায় ১১২ মিলিমিটার, নারায়ণগঞ্জে ১০৪ মিলিমিটার, রাজশাহীর বাঘাবাড়ীতে ৮৪ মিলিমিটার, টাঙ্গাইলে ৭৫ মিলিমিটার, পটুয়াখালীতে ৭২ মিলিমিটার, বরিশালে ৭০ মিলিমিটার, ঢাকায় ৬৫ মিলিমিটার এবং চাঁদপুরে ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতক্ষীরায় ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, চলমান বৃষ্টিপাতের প্রবণতা কয়েকদিন অব্যাহত থাকলেও বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টিপাত কিছুটা কমে যেতে পারে এবং তাপমাত্রা আবার বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে এ সময় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের কারণে দেশের বিভিন্ন এলাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
৮ বিভাগে কালবৈশাখী ও শিলাবৃষ্টির শঙ্কা

আপডেট সময় : ১১:০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬