ঢাকা ০১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

রোনান সুলিভান যেন সিজারের সেই ‘ভিনি ভিডি ভিসি’

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ এশিয়ার ফুটবলে আবারও শ্রেষ্ঠত্বের পতাকা উড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে নির্ধারিত হয় অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের ভাগ্য, যেখানে জয়ের নায়ক হয়ে ওঠেন তরুণ ফুটবলার রোনান সুলিভান।

মালদ্বীপের মালে স্টেডিয়ামে হাজারো প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে ম্যাচটি যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়। টাইব্রেকারের গুরুত্বপূর্ণ মুহূর্তে ১২ নম্বর জার্সিধারী রোনান সুলিভান শান্তভাবে ‘পানেনকা’ শটে বল জালে জড়ান। তার সেই শটে পরাস্ত হন ভারতের গোলরক্ষক, আর নিশ্চিত হয় বাংলাদেশের শিরোপা জয়।

রোনানের সেই শট যেন জুলিয়াস সিজার-এর বিখ্যাত উক্তি ‘ভিনি ভিডি ভিসি’রই প্রতিচ্ছবি—এলেন, দেখলেন, জয় করলেন।

ফুটবলে ‘পানেনকা’ শটের প্রবর্তক ছিলেন চেকোস্লোভাকিয়ার আন্তোনিন পানেনকা, ১৯৭৬ সালে যিনি প্রথম এই শট ব্যবহার করে বিশ্বকে চমকে দিয়েছিলেন। সেই সাহসিকতারই প্রতিফলন দেখা গেল রোনানের পায়ে।

পুরো টুর্নামেন্টে দুটি গোল ও একটি অ্যাসিস্ট করে আগেই নজর কাড়েন রোনান। তবে ফাইনালের সেই এক শটই তাকে আলাদা উচ্চতায় নিয়ে গেছে।

এই জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ভারতের প্রথম শটটি ঠেকিয়ে দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেন তিনি।

রোনান সুলিভানের গল্পটিও অনন্য। যুক্তরাষ্ট্র প্রবাসী এই ফুটবলার মাত্র কয়েক মাস আগেও জানতেন না, তিনি বাংলাদেশের হয়ে খেলবেন। তার নানি সুলতানা আলম ঢাকার মেয়ে ছিলেন, যিনি পরবর্তীতে যুক্তরাষ্ট্রে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং আন্তর্জাতিক পর্যায়ে কাজ করেন।

ফুটবল যেন সুলিভান পরিবারের রক্তেই মিশে আছে। তার ভাই কুইন সুলিভান বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলছেন।

প্রবাসে বেড়ে ওঠা হয়েও শিকড়ের টানে বাংলাদেশের জার্সি বেছে নেওয়া রোনান ও তার ভাইদের এই গল্প লাল-সবুজের ফুটবলে নতুন এক অনুপ্রেরণা হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
রোনান সুলিভান যেন সিজারের সেই ‘ভিনি ভিডি ভিসি’

আপডেট সময় : ০৮:০২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬