ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সফর: সূর্যোদয়ের দেশ থেকে আমাদের প্রত্যাশা চীনের মন রক্ষায় কেন মরিয়া রিয়াল ও লা লিগা, কোথায় আটকা শেষ পর্যন্ত যখন আপনি চূড়ায় উঠবেন, সেই আনন্দের তুলনা নেই… একজন এআই লেখক পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে হটাতে একমত আরব দলসহ নেতানিয়াহু বিরোধীরা কুকুর পোষা পাপ আর বিড়াল পোষা কি সুন্নত বিজ্ঞাপনে এআইয়ের ধাক্কা, গুগলের বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলার কলাবাগানে ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১৩ ককটেল, গ্রেপ্তার আওয়ামী যুবলীগের চার নেতা–কর্মী তাহসিফকে ধাওয়া দিয়েছিল ইউনিফর্ম পরা লোকজন, দাবি দীপের ও অন্যান্য খবর অভাব ঘোচাতে বিদেশে গিয়ে ফিরলেন কফিনবন্দী হয়ে, মা–বাবার স্বপ্ন শেষ

কোটচাঁদপুরে সড়কে গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতির চেষ্টা, ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর জখম

ঝিনাইদহ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহের কোটচাঁদপুরে জনশূন্য মাঠে সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেল আরোহীদের গতিরোধ করে দুর্ধর্ষ ডাকাতির চেষ্টা চালিয়েছে একদল সশস্ত্র দুষ্কৃতকারী। এসময় বাধা দিলে দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাতে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। গত সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলার ১নং সাফদারপুর ইউনিয়নের লক্ষীকুন্ডু-চামপাচার মাঠের নির্জন সড়কে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে লক্ষীকুন্ডু গ্রামের চার যুবক—সুমন, সজল, সোহান ও আবির দুটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তারা চামপাচার মাঠের অন্ধকার ও নির্জন স্থানে পৌঁছালে দেখতে পান রাস্তায় বড় গাছ ফেলে পথরোধ করা হয়েছে। কিছু বুঝে ওঠার আগেই ঝোপের আড়াল থেকে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাদের ঘিরে ফেলে।

দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আরোহীরা বাধা দিলে ক্ষিপ্ত হয়ে ডাকাত দল তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং সজল ও সোহানকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তাদের আর্তচিৎকারে মাঠের পাহারাদার ও নিকটস্থ গ্রামবাসী লাঠিসোটা নিয়ে এগিয়ে এলে ডাকাতরা মালামাল লুট করতে না পেরে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

আহত সজল ও সোহানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত রয়েছে এবং তারা বর্তমানে চিকিৎসাধীন।

এ বিষয়ে কোটচাঁদপুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পেয়েই তারা বিষয়টি খতিয়ে দেখছেন। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে পুলিশ নিশ্চিত করেছে।

মাঠের নির্জন রাস্তায় এমন দুঃসাহসিক হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে রাতে যাতায়াতকারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার পর থেকে সাফদারপুর ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত অপরাধীদের গ্রেফতার এবং জনস্বার্থে রাতে পুলিশি টহল জোরদার করার জোর দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
কোটচাঁদপুরে সড়কে গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতির চেষ্টা, ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর জখম

আপডেট সময় : ০৩:০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬