ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

তীব্র তাপপ্রবাহের সঙ্গে বজ্র ও শিলাবৃষ্টির আশঙ্কা, ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:০৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভ্যাপসা গরমে ইতোমধ্যে ৩৫ ডিগ্রিতে উঠেছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এই অবস্থার মধ্যেই চলতি মার্চ থেকে আগামী মে মাস পর্যন্ত কয়েক দফায় হানা দিতে পারে তাপপ্রবাহ। সেই সঙ্গে এই ৩ মাসে বজ্র ও শিলাবৃষ্টির পাশাপাশি কালবৈশাখী ঝড় হতে পারে।

৩ মাসের (মার্চ-মে, ২০২৬) দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে সম্প্রতি এমন আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমনকি এই ৩ মাসের মধ্যে ধেয়ে আসতে পারে একটি ঘূর্ণিঝড়ও।

দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, চলতি মার্চ থেকে আগামী মে মাস পর্যন্ত দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এপ্রিল থেকে মে মাসের মধ্যে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মার্চ থেকে মে মাস পর্যন্ত সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। সেই সঙ্গে এই সময়ের মধ্যে দেশে ৬ থেকে ৯ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্র ও শিলাবৃষ্টিসহ ২ থেকে ৪ দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে চলতি মার্চ থেকে আগামী মে মাস পর্যন্ত দেশে ৪ থেকে ৭টি মৃদু (৩৬-৩৭.৯°সে.) থেকে মাঝারি (৩৮-৩৯.৯°সে.) এবং ২ থেকে ৪টি মাঝারি (৩৮-৩৯.৯°সে.) থেকে তীব্র (৪০-৪১.৯°সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ৪১ ডিগ্রিতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
তীব্র তাপপ্রবাহের সঙ্গে বজ্র ও শিলাবৃষ্টির আশঙ্কা, ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়

আপডেট সময় : ০৬:০৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬