ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, তিনজন নিহত মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার ২৮ স্কুলের দুই শতাধিক শিক্ষার্থীর জ্ঞানের লড়াই ৩৬ দিনের ‘শাটডাউন’ শেষে ক্লাসে ফিরলেন চুয়েট শিক্ষার্থীরা, চলবে উপাচার্য পুনর্বহালের আন্দোলন অ্যান্ডারসনকে ‘অসম্মান’ করেছে ল্যাঙ্কশায়ার প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব ‘বিএনপি সরকারকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলা নারীর বিষয়ে আজ সিদ্ধান্ত হতে পারে বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল, অভিযোগ গ্রাহকদের

তীব্র তাপপ্রবাহের সঙ্গে বজ্র ও শিলাবৃষ্টির আশঙ্কা, ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:০৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভ্যাপসা গরমে ইতোমধ্যে ৩৫ ডিগ্রিতে উঠেছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এই অবস্থার মধ্যেই চলতি মার্চ থেকে আগামী মে মাস পর্যন্ত কয়েক দফায় হানা দিতে পারে তাপপ্রবাহ। সেই সঙ্গে এই ৩ মাসে বজ্র ও শিলাবৃষ্টির পাশাপাশি কালবৈশাখী ঝড় হতে পারে।

৩ মাসের (মার্চ-মে, ২০২৬) দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে সম্প্রতি এমন আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমনকি এই ৩ মাসের মধ্যে ধেয়ে আসতে পারে একটি ঘূর্ণিঝড়ও।

দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, চলতি মার্চ থেকে আগামী মে মাস পর্যন্ত দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এপ্রিল থেকে মে মাসের মধ্যে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মার্চ থেকে মে মাস পর্যন্ত সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। সেই সঙ্গে এই সময়ের মধ্যে দেশে ৬ থেকে ৯ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্র ও শিলাবৃষ্টিসহ ২ থেকে ৪ দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে চলতি মার্চ থেকে আগামী মে মাস পর্যন্ত দেশে ৪ থেকে ৭টি মৃদু (৩৬-৩৭.৯°সে.) থেকে মাঝারি (৩৮-৩৯.৯°সে.) এবং ২ থেকে ৪টি মাঝারি (৩৮-৩৯.৯°সে.) থেকে তীব্র (৪০-৪১.৯°সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ৪১ ডিগ্রিতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
তীব্র তাপপ্রবাহের সঙ্গে বজ্র ও শিলাবৃষ্টির আশঙ্কা, ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়

আপডেট সময় : ০৬:০৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬