ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এমবাপ্পের ওপর ক্ষোভ কেন, জিজ্ঞেস করেও জানতে পারছেন না চীনারা গ্যাসের আগুন জ্বলছেই, ১৫ দিন পর্যবেক্ষণের পর রিলিফ কূপ খননের পরিকল্পনা পেট্রোবাংলার যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবি-পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ নগ্ন দৃশ্যের শুটিংয়ে বহিরাগত, ক্ষুব্ধ নায়িকা নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনে আলোচনায় বিরোধীরা তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে রোববার: শ্রমমন্ত্রী লোকজন জড়ো হয়ে ঘিরে ধরে পুলিশকে, ফাঁকে পালিয়ে যায় হত্যা মামলার আসামি হত্যা ও ডাকাতির মামলায় মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারত্ব জোরদার হয়েছে: হুমায়ুন কবির ছাগল খুঁজতে গিয়ে চিতা বাঘের সামনে পড়েন শরীফা বেগম

চাদপুর গ্রামে মাদকাসক্ত ছেলেকে কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রক্ষগাছা ইউনিয়নের চাদপুর গ্রামে মাদকসেবন ও বাবা-মাকে মারধরের অভিযোগে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্ত হলো শাহীন আলম (২৭)। সে চাঁদপুর গ্রামের শাজাহান আলীর ছেলে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পরিচালিত এ মোবাইল কোর্টে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মাদকাসক্তি ও পারিবারিক সহিংসতার অভিযোগ প্রমাণিত হলে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান চলাকালে অভিযুক্তের বিরুদ্ধে তার নিজ বাবা-মা সাক্ষ্য প্রদান করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দীর্ঘদিন ধরে মাদকসেবনের কারণে অভিযুক্ত পারিবারিক অশান্তি সৃষ্টি করছিল এবং বাবা-মাকে মারধর করার অভিযোগ ওঠে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা এবং রায়গঞ্জ থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা জানান, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে। তাই জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা জরুরি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
চাদপুর গ্রামে মাদকাসক্ত ছেলেকে কারাদণ্ড

আপডেট সময় : ০৭:১৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬