ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশেষ গোয়েন্দা ও ড্রোন নজরদারি

নির্বাচন উপলক্ষ্যে সুন্দরবন উপকূলে কোস্ট গার্ড মোতায়েন

বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে সুন্দরবন উপকূলের ৫৬টি ভোট কেন্দ্রে কোস্ট গার্ড মোতায়েন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় বিশেষ গোয়েন্দা ও ড্রোন নজরদারি, নিয়মিত টহল, অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর ভোটের পরিবেশ বজায় রাখতে কাজ শুরু করেছে উপকূলরক্ষী বাহিনী কোস্ট গার্ড।

সোমবার কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা হয়েছে, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সমুদ্র, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করে আসছে। এবং জনগণের জান-মালের সুরক্ষায় নিয়মিত অভিযানের মাধ্যমে উপকূলবাসীর আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড বদ্ধপরিকর।

এ লক্ষ্যে গত ১৮ জানুয়ারী হতে আগামী ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত দায়িত্বাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম এবং গুরুত্বপূর্ণ এলাকার ভোট কেন্দ্র সমূহে দায়িত্ব পালন করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় পশ্চিম জোনের আওতাধীন খুলনা-১ ও খুলনা-৬ আসনের দাকোপ ও কয়রা উপজেলার ১১টি ইউনিয়নের ৫৬টি ভোট কেন্দ্রে কোস্ট গার্ড সদস্যরা দায়িত্ব পালন করছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন নজরদারি, নিয়মিত টহল ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখা হবে।

নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা, সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সহিংসতা দমনে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের জানমালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বিশেষ গোয়েন্দা ও ড্রোন নজরদারি

নির্বাচন উপলক্ষ্যে সুন্দরবন উপকূলে কোস্ট গার্ড মোতায়েন

আপডেট সময় : ০৬:০৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬