ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঘাটাইলে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই খুন

টাঙ্গাইল প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের ঘাটাইল  পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে শাহীন নামে এক যুবক নিহত হয়েছেন।

‎রবিবার (১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শাহীনের মৃত্যু হয়। নিহত শাহীন উপজেলার নাগবাড়ী গ্রামের খোরশেদের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই আলম ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

‎নিহত শাহীনের স্ত্রী তাসলিমা দুপুর ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

‎মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে রান্নাঘরের টিন নিয়ে পারিবারিক বিরোধের একপর্যায়ে  আলম লাঠি দিয়ে শাহীনকে আঘাত করেন। এতে গুরুতর আহত হলে প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

‎নিহতের স্ত্রী তাসলিমা বলেন, আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এই হত্যার ন্যায়বিচার চাই।”

‎এ বিষয়ে ঘাটাইলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান জানান, ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ঘাটাইলে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই খুন

আপডেট সময় : ১১:০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬