ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে মৃদু ভূমিকম্প

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের ৩৩ কিলোমিটার পূর্বে ৩ দশমিক ৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে এ ভূমিকম্পটি সংঘটিত হয়।

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা এখনো নিরূপণ করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি ছিল একটি অগভীর ভূমিকম্প। তাদের তথ্যমতে, বেশিরভাগ মানুষ এ কম্পন অনুভব করেননি।

তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঠাকুরগাঁওয়ের অনেক বাসিন্দা জানিয়েছেন, তারা ঝাঁকুনি অনুভব করেছেন। কেউ কেউ দাবি করেছেন, ঝাঁকুনি তুলনামূলকভাবে শক্তিশালী ছিল।

এর আগে গত ৫ জানুয়ারি সিলেট ও আশপাশের এলাকায় ভোররাতে ভূমিকম্প অনুভূত হয়। ওইদিন ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ভূকম্পন অনুভব করার কথা জানান।

সিলেট নগরীর জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড়, শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলায় কম্পন অনুভূত হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ঠাকুরগাঁওয়ে মৃদু ভূমিকম্প

আপডেট সময় : ১০:১১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬