ঢাকা ০১:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

বিএনপি ক্ষমতায় এলে চার কোটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড: তারেক রহমান

সিলেট প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, পরিকল্পনার অংশ হিসেবে প্রাথমিকভাবে দুই কোটি পরিবারের প্রধান নারীকে এই কার্ড দেওয়া হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেটের একটি পাঁচ তারকা হোটেলের কনফারেন্স রুমে প্রায় দুই ঘণ্টাব্যাপী এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

‘দ্য প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তরুণদের নানা প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি তাদের উদ্দেশে দিকনির্দেশনাও দেন বিএনপি চেয়ারম্যান।

চিকিৎসা ব্যবস্থাপনা প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে পল্লি চিকিৎসা ব্যবস্থা পুনরায় চালু করা হবে। পল্লি চিকিৎসকের আদলে গ্রামীণ পর্যায়ে হেলথ কেয়ার সেবা বিস্তৃত করা হবে।

ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে তিনি বলেন, পরিবারের প্রধান নারীকে মাসে দুই থেকে আড়াই হাজার টাকা নগদ সহায়তা দেওয়া হবে। পাশাপাশি প্রয়োজনীয় খাদ্যসামগ্রীও সরবরাহ করা হবে। এই অর্থ পরিবার স্বাস্থ্য, শিক্ষা এবং ছোট পরিসরে বিনিয়োগে ব্যয় করতে পারবে। এতে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, প্রথম এক-দুই বছরে বড় পরিবর্তন চোখে না পড়লেও পাঁচ বছরের মধ্যে নারীদের আত্মবিশ্বাস বাড়বে, পরিবার সুস্থ থাকবে এবং সন্তানদের শিক্ষায় অগ্রগতি আসবে। পরিকল্পিতভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করা গেলে পাঁচ থেকে সাত বছরের মধ্যে গ্রামীণ অর্থনীতিতে দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে।

কারা এই ফ্যামিলি কার্ড পাবে—এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, কৃষক, ভ্যানচালক, ইমামসহ বিভিন্ন পেশার মানুষের পরিবার এই কার্ড পাবে। সুযোগ সবার জন্য উন্মুক্ত থাকবে।

পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন তিনি। ঢাকার তুলনায় সিলেটের বর্জ্য ব্যবস্থাপনা তুলনামূলক ভালো বলেও মন্তব্য করেন তারেক রহমান।

মতবিনিময় চলাকালে সিলেটে অনুষ্ঠিতব্য বিএনপির নির্বাচনি জনসভার প্রসঙ্গ তুলে ধরে আলোচনা শেষ করা হয়। আয়োজকেরা শিক্ষার্থীদের লিখিত প্রশ্ন জমা দেওয়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বিএনপি ক্ষমতায় এলে চার কোটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড: তারেক রহমান

আপডেট সময় : ১১:৫১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬