ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

রাজশাহীতে শীতের পিঠা আর রোদের আমেজে ‘রোদ পোহানো উৎসব’

স্টাফ রিপোর্টার, রাজশাহী
  • আপডেট সময় : ০২:০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাঘের শীতে ঝলমলে রোদে মুখর হয়ে উঠল রাজশাহী। শীতের রোদ উপভোগ আর ঐতিহ্যবাহী পিঠার স্বাদ একসঙ্গে নিতে রাজশাহীতে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী আয়োজন ‘রোদ পোহানো উৎসব’।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ প্রাঙ্গণে কলেজের প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়। শীতের নরম রোদে বসে পিঠার ঘ্রাণ আর আনন্দে ভরে ওঠে পুরো ক্যাম্পাস।

উৎসবে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের পিঠার স্টল বসানো হয়। ভাপা, পুলি, চিতইসহ শীতের পরিচিত নানা পিঠায় ভরে ওঠে স্টলগুলো। অন্যদিকে, কলেজ মাঠে সারি সারি চেয়ারে বসে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের রোদ পোহাতে দেখা যায়।

উৎসবের উদ্দেশ্য সম্পর্কে প্রাণিবিদ্যা বিভাগের আয়োজক প্রফেসর ড. মো. সাইদুর রহমান বলেন, আমাদের দেশে বৈশাখ, বর্ষা বা চৈত্র সংক্রান্তিকে ঘিরে নানা আয়োজন থাকলেও শীত মৌসুমে পিঠা উৎসব ছাড়া আলাদা কোনো উৎসব খুব একটা দেখা যায় না। সেই ভাবনা থেকেই শিক্ষার্থীদের নিয়ে ‘রোদ পোহানো উৎসব’-এর আয়োজন করা হয়েছে। শীতের রোদ, প্রকৃতি ও আনন্দকে একসঙ্গে উপভোগ করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এমন আয়োজন সত্যিই ভিন্নধর্মী। সকাল থেকেই পিঠার স্টল সাজিয়ে বসেছেন তারা। খোলা মাঠে শীতের আবহে রোদ পোহানো ও একসঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা তাদের কাছে বেশ উপভোগ্য।

শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এই ‘রোদ পোহানো উৎসব’ কলেজ প্রাঙ্গণকে করে তোলে প্রাণবন্ত ও উৎসবমুখর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
রাজশাহীতে শীতের পিঠা আর রোদের আমেজে ‘রোদ পোহানো উৎসব’

আপডেট সময় : ০২:০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬