ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে হকার সমিতির বিক্ষোভ ও মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিথ্যা তথ্য দিয়ে সড়ক ও জনপথ বিভাগের ভূমি ইজারা নিয়ে হকার উচ্ছেদের চেষ্টার প্রতিবাদে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজার হকার সমিতি।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সমিতির শতাধিক সদস্য অংশ নেন। কর্মসূচি শেষে ভুক্তভোগী হকাররা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মোজেফরাবাদ মৌজার সরকার বাজার এলাকায় সড়ক ও জনপথ বিভাগের অধীন ভূমিতে দীর্ঘদিন ধরে ক্ষুদ্র ব্যবসায়ী ও শতাধিক হকার ব্যবসা পরিচালনা করে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু ‘সোনাওর ম্যানশন-১’-এর মালিক স্থানীয়দের অজ্ঞাতসারে ব্যক্তিস্বার্থে কৌশলে লিজ সংক্রান্ত আইনানুগ শর্তে মিথ্যা তথ্য উপস্থাপন করে ওই ভূমি ইজারা নিয়েছেন বলে অভিযোগ করেন হকাররা।

তারা বলেন, যে জায়গায় দীর্ঘদিন ধরে ক্ষুদ্র ব্যবসায়ী ও হকাররা ব্যবসা করে আসছেন, সেখান থেকে এখন তাদের উচ্ছেদের চেষ্টা চলছে। এতে শতশত ব্যবসায়ী ও হকার মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন এবং জীবন-জীবিকা নিয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

হকার নেতারা বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন সরকার বাজার হকার সমিতির সভাপতি কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক কয়ছর মিয়া, সদস্য সমছুম মিয়া, ঝন্টু ঘোষ, মাসুক মিয়া, শামীম আহমদ, মো. আব্দুর রউফ তালুকদার, ইসলাম উদ্দীন, বেলাল মিয়া, ওয়াহিদ মিয়া, মিন্টু মিয়াসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
মৌলভীবাজারে হকার সমিতির বিক্ষোভ ও মানববন্ধন

আপডেট সময় : ০৪:৪০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬