ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আবদুল জব্বারকে বিএনপি থেকে অব্যাহতি, পাশে দাঁড়ালেন জামায়াত নেতা ড. মাসুদ

বরিশাল প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল জব্বার মৃধাকে দলীয় সিদ্ধান্তে অব্যাহতি দেওয়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার মধ্যেই মানবিকতা ও ভ্রাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতা ও পটুয়াখালী-২ (বাউফল) আসনের এমপি প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি আবদুল জব্বার মৃধার পাশে থাকার দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। বার্তায় ড. মাসুদ বলেন, “মহান আল্লাহ রাব্বুল আলামীন আপনার অন্তরে প্রশান্তি দান করুন। আল্লাহ তাঁর দয়া, অনুগ্রহ ও নিরাপত্তার চাদরে আপনাকে এবং আপনার পরিবারকে আবৃত করে রাখুন।”

ড. মাসুদ আরও উল্লেখ করেন, আবদুল জব্বার মৃধা সবসময় বাউফলবাসীর পাশে ছিলেন এবং ভবিষ্যতেও বাউফলবাসী তার পাশে থেকে তাকে সম্মানিত করবে। তিনি আবদুল জব্বার মৃধার সততা, দক্ষতা ও নিষ্ঠাকে দেশ, জাতি এবং ইসলামের কল্যাণে নিবেদিত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজনৈতিক বিভাজনের এই সময় ড. মাসুদের মানবিক ও ভ্রাতৃত্ববোধপূর্ণ অবস্থান শুধু একজন নেতার প্রতি সমর্থন নয়, বরং রাজনীতিতে পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যের উদাহরণ স্থাপন করেছে।

উল্লেখ্য, শনিবার পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি প্যাডে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল জব্বার মৃধাকে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
আবদুল জব্বারকে বিএনপি থেকে অব্যাহতি, পাশে দাঁড়ালেন জামায়াত নেতা ড. মাসুদ

আপডেট সময় : ০৮:৪৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬