ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

মেহেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪২:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেহেরপুর জেলার বিভিন্ন উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান চলেছে।

শনিবার (১৭ জানুয়ারি) পরিচালিত অভিযানে মোট ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জানা যায়, গাংনী উপজেলার বামন্দী এলাকায় সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেনের নেতৃত্বে আরএফএল ব্রিকস নামক একটি ইটভাটায় অভিযান চালানো হয়। সেখানে ফিক্সড চিমনি ব্যবহার এবং জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৬/১৬ ধারায় এ ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবীর আনসারী ও জয়া ধর মুমুর নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর এলাকার খান ব্রিকস এবং মুজিবনগর উপজেলার জবা ব্রিকস নামক দুটি ইটভাটায় অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দেখা যায়, উক্ত ভাটাগুলো কোনো লাইসেন্স বা অনুমোদন ছাড়াই মাটি কেটে ইট প্রস্তুত করছে, যা সরাসরি ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫ নং ধারার লঙ্ঘন। এ দুটি ভাটাকে পৃথকভাবে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, পরিবেশ সুরক্ষা, কৃষিজমি রক্ষা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
মেহেরপুরে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

আপডেট সময় : ০৮:৪২:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬