ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

রাজশাহীর বিভিন্ন সীমান্তে শীতার্তদের মধ্যে বিজিবির কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৫৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১১ জানুয়ারি) শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি সেক্টর সদর দপ্তরের উপ-মহাপরিচালক কর্নেল সৈয়দ কামাল হোসেন, পিএসসি।

এ সময় তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ, মাদক, মানব ও অস্ত্র পাচার রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডেও বিজিবি অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

তিনি আরও বলেন, দেশের সীমান্তবর্তী এলাকায় প্রতিটি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে রাজশাহী সেক্টরের অধীনস্থ পাঁচটি ব্যাটালিয়ন তাদের দায়িত্বপূর্ণ এলাকায় সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

কর্মসূচিতে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, সীমান্ত ব্যাংকের ম্যানেজারসহ বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে রাজশাহী ব্যাটালিয়নের অধীনস্থ চরমাজারদিয়া, খানপুর ও সাহেবনগর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় বসবাসরত অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া গত শনিবার সীমান্ত পরিবার কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল মাঠে শালবাগান এলাকার শীতার্ত ও প্রতিবন্ধী জনগণের মাঝেও কম্বল বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
রাজশাহীর বিভিন্ন সীমান্তে শীতার্তদের মধ্যে বিজিবির কম্বল বিতরণ

আপডেট সময় : ১০:৫৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬